জল্পনার অবসান ঘটিয়ে ফের তৃনমূলে শিখা মিএ - The News Lion

জল্পনার অবসান ঘটিয়ে ফের তৃনমূলে শিখা মিএ

 


দি নিউজ লায়নঃ  জল্পনার অবসান ঘটিয়ে রবিবার অফিসিয়ালি তৃনমূলের পতাকা হাতে তুলে নিলেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি শিখা মিএ । যদিও তার কথায় যোগদান নয়, নিজের ঘরেই ফিরে আসা। মাঝের ছটা বৎসর শুধুই মান অভিমান। যে চৌরঙ্গী থেকে তৃনমূলের টিকিটে নির্বাচিত হয়ে ছিলেন, যদিও মেয়াদ শেষের আগে বিধায়িকা হিসেবে পদত্যাগ করেন, সেই চৌরঙ্গী থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখা মিএ। রবিবার চৌরঙ্গীর তৃণমূল পার্টি অফিসে মালা রায় ও নয়না বন্দোপাধ্যায়ের হাত থেকে তৃনমূলের পতাকা তুলে নেন তিনি। তার সঙ্গে কংগ্রেস ছেড়ে তৃনমূলে যোগ দিলেন প্রয়াত রাষ্ট্রপতির নিকট আত্মীয়া শুভ্রা ঘোষ।


 শিখা মিএ কে তৃণমূলের ‘বঙ্গ জননী বাহিনী’র গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হবে বলে খবর। তৃণমূলের  সঙ্গে শিখা মিত্রর যোগ নতুন কিছু নয়। স্বামী সোমেন মিত্র ইন্দিরা গান্ধীর দলের একান্ত অনুগত সদস্য হয়ে জীবন কাটালেও, শিখাদেবী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। মাঝে ৬ বছর দলের সঙ্গে মতানৈক্যের জেরে  দূরত্ব বেড়েছিল। তারপর নিজেই খানিকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন শিখা দেবী। 


রাজনীতির জগতের সঙ্গে সংস্রব ত্যাগ করেছিলেন। তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করেন শিখাদেবীকে। দলের  ‘বঙ্গ জননী বাহিনী’র  কথা উল্লেখ করে তাঁকে দলে যোগদানের আমন্ত্রণ জানান। মহিলাদের জন্য তৈরি বাহিনীতে শিখাদেবীর গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে, এ কথাও তিনি জানান সোমেনপত্নীকে। তারপরও অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিখাদেবী খানিকটা সময় নেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.