রণবীর-এর এই সাজে মোট কত খরচ হয়েছে জানেন? - The News Lion

রণবীর-এর এই সাজে মোট কত খরচ হয়েছে জানেন?

 


দি নিউজ লায়ন;   নতুন লুকে আবির্ভূত হলেন রণবীর সিং। এবার ফ্যাশন ব্র্যান্ড গুচির প্রচারে নেমেছেন রণবীর সিং। আর এই ব্র্যান্ডের পোশাকে নতুন রূপে হাজির হয়েছেন তিনি। তাঁর এই সাজে মোট খরচ হয়েছে কত, জানেন?  রণবীর পরেছেন ব্লু জার্সি সোয়েটশার্ট, যার মূল্য এক হাজার ৬৫০ মার্কিন ডলার। আর এর সঙ্গে ম্যাচ করে পরা জার্সি প্যান্টের দাম এক হাজার ৯৮০ মার্কিন ডলার।


  দুটি লুক প্রকাশ করেছেন রণবীর সিং। এক লুকে দেখা যাচ্ছে, লাল হ্যাট পরা। সঙ্গে রয়েছে গুচি ব্ল্যাক লেদার জুতা। চোখে গুচির রোদচশমা, যার দাম ৫৮০ মার্কিন ডলার। হাতে ছোট্ট কালো ব্যাগ, যার দাম দুই হাজার ৩০০ মার্কিন ডলার। রণবীর অল-গুচি লুকের পেছনে খরচ ৩.১৩ লাখ টাকা। সপ্তাহখানেক আগের খবর, রণবীর সিংয়ের গ্যারেজে যুক্ত হয়েছে আরও এক বিলাসবহুল গাড়ি। এ অভিনেতা প্রায় আড়াই কোটি টাকা দিয়ে মার্সিডিস মেব্যাচ জিএলএস ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন, যার দাম প্রায়  দুই কোটি ৮৫ লাখ টাকা।   


এবার কাজের প্রসঙ্গে আসা যাক, রণবীর সিংকে আগামীতে ‘৮৩’ সিনেমায় দেখা যাবে, যেখানে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অবতীর্ণ হবেন। সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান। ২০২০ সালের গ্রীষ্মে সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু করোনা মহামারির কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় মুক্তির তারিখ পিছিয়ে যায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.