আজ আপনাদের জন্য রইল ভিন্ন স্বাদের আচারি ডিম ​রান্নার পদ্ধতি - The News Lion

আজ আপনাদের জন্য রইল ভিন্ন স্বাদের আচারি ডিম ​রান্নার পদ্ধতি

 


দি নিউজ লায়ন; 

উপকরণ

পাঁচটি ডিম

পরিমাণমতো আচার

দুই টেবিল চামচ ধনেপাতাকুচি

পরিমাণমতো তেল

তিন টেবিল চামচ চালের গুঁড়ো

দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার

এক কাপ ময়দা

 এক চা চামচ হলুদের গুঁড়ো

এক চা চামচ লঙ্কার গুঁড়ো

স্বাদমতো নুন

সামান্য পরিমাণ পাঁচফোড়ন


 প্রণালি

প্রথমে একটি পাত্রে ডিমের কুসুম নিন। এতে আচার ও ধনেপাতাকুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে ডিমের সাদা অংশে ভরে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। আরেকটি বাটিতে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুণ, পাঁচফোড়ন ও জল  দিয়ে ভালোভাবে গুলিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার ডিমগুলো মিশ্রণে চুবিয়ে গরম তেলে ভাজুন। ভাজা হলে পরিবেশন করুন মজাদার আচারি ডিম। 

Blogger দ্বারা পরিচালিত.