অবস্থান-বিক্ষোভ মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো অর্চনা নস্কর - The News Lion

অবস্থান-বিক্ষোভ মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো অর্চনা নস্কর

 


দি নিউজ লায়ন;   পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার এবং রবিবার রাজ্য জুড়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলছে। আসছে অবস্থান-বিক্ষোভ মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অর্চনা নস্কর। 


রবিবার গড়চুমুক ফাঁড়ির সামনে অবস্থান-বিক্ষোভ মঞ্চে রাজ্যের জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে দলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্যর হাতে দলীয় পতাকা তুলে নেন বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল পুরকাইত। এদিনের এই অবস্থান-বিক্ষোভ মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি। ১২ আসনের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির ছিল ৭ এবং তৃণমূলের ছিল ৫.। 


যদিও রবিবার বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী পুলক রায় জানান মিথ্যা প্রলোভনে পা দিয়ে যারা বিজেপিতে নাম লিখিয়ে ছিল তারা এখন নিজেদের ভুল বুঝতে পেরে দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। আগামীদিনে এই রকম আরো অনেক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেন মন্ত্রী পুলক রায়।


প্রসঙ্গত কয়েকদিন আগে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বাসুদেব পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তৃণমূলে যোগ দিয়েছিল এবং বিজেপির পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখল নিয়েছিল। আর এবার বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.