মাছ চুরির প্রতিবাদ করায় আক্রান্ত পুলিশ কর্মী ও তার পরিবার - The News Lion

মাছ চুরির প্রতিবাদ করায় আক্রান্ত পুলিশ কর্মী ও তার পরিবার

 


দি নিউজ লায়ন;  পুকুরের মাছ চুরির প্রতিবাদ করায় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন এক পুলিশ কর্মী ও তার পরিবার। শুক্রবার ভোর ঘটনাটি ঘটেছে  হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পাড়া এলাকায়। আহত দুই ভাই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত পুলিশ কর্মীর নাম বিভীষণ মন্ডল (৪০)। তিনি হবিবপুর থানায় হোমগার্ডে কর্মরত রয়েছেন। তার ভাই ভজ মন্ডল (৩৬)। পুলিশকর্মী বিভীষণ মন্ডলের ভাই তপন মন্ডল বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন। শুক্রবার ভোরে হঠাৎই এলাকার মিঠুন মন্ডল, বুলেট মণ্ডল,উত্তম মন্ডল ওদের পুকুরে মাছ চুরি করছিল। সেই সময় বিভীষণ মন্ডল বিষয়টি দেখতে পান। প্রতিবাদ করলে প্রথমে বিভীষণকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। 


খবর পেয়ে ঘটনাস্থলে ভাই ভজ মন্ডল বাঁচাতে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুস্কৃতীরা বলে অভিযোগ। স্থানীয়রা তাদের উদ্ধার করে। প্রথমে দুইজনকে চিকিৎসার জন্য নিয়ে যায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল। সেখানে ভজ মন্ডলের শাররীক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।  আহতের পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.