নন্দীগ্রামের হারের জ্বালা মেটাচ্ছেন মমতা, শুভেন্দু
দি নিউজ লায়ন; শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কাঁথি থানায় নতুন করে দায়ের হয়েছে এফআইআর। তার ভিত্তিতে তৈরি হয়েছে চূড়ান্ত চার্জশিট। আজ ২ বছর ৮ মাস পরে কেন এফআইআর হল?এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে পরাজিত করায়, মুখ্যমন্ত্রী হারের জ্বালা মেটাচ্ছেন বলেও দাবি করেন শুভেন্দু । তিনি বলেন,'শুভেন্দু অধিকারীকে ভয় দেখিয়ে এসব হবে না।
সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, শুভেন্দু অধিকারী তুমি আমাকে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছো। তাই ৩ মাস বা ৬ মাস জেলে থাকতে হবে। তিনি বয়সে বড়। যেদিন বলবেন তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে ক'দিন জেলে কাটিয়ে আসব।' তাঁর হুঁশিয়ারি,'এসব ভয় দেখিয়ে পুলিশ দেখিয়ে লাভ নেই। নন্দীগ্রামের হারের যন্ত্রণা থেকে করছেন এসব। যা করবেন তাতে আমার রাজনৈতিক লাভ বই ক্ষতি হবে না। মাথানত করার লোক আমি নই।

Post a Comment