পরিত্যক্ত কুয়োতে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
দি নিউজ লায়ন; পরিত্যক্ত কুয়োতে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ডিগ্রী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম নবীন মজুমদার, তার বয়স আনুমানিক ৪৫ বছর।তার পরিবার সূত্রে জানা যায় গিয়েছে শারীরিক অক্ষমতা যুক্ত ওই ব্যক্তি সোমবার দুপুর থেকে এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীকালে ডিগ্রির এলাকার একটি মাঠের মধ্যে থাকা পরিত্যক্ত কুয়োতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
এর পরই খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ কে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল আধিকারিকেরা পৌঁছে ঘন্টা পাঁচেকের প্রচেষ্টায় ওই ব্যাক্তির মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করে।এরপর মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।, পাশাপাশি ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment