ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের অফিসের এক কর্মচারী - The News Lion

ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের অফিসের এক কর্মচারী

 


দি নিউজ লায়ন;  ভুয়ো টিকা কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জনের অফিসের এক কর্মচারী। ধৃতের নাম ইন্দ্রজিৎ শাউ (৪৬), ট্যাংরার বাসিন্দা। জানা গিয়েছে, এই ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডে আমহার্স্ট্র স্ট্রিট থানায় দায়ের হওয়া এফআইআর-এ ধৃত ইন্দ্রজিৎ শাউয়ের নাম ছিল। অনেক দিন ধরেই তার খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। 


শুক্রবার সন্ধে সাড়ে ৫টা নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে থেকে তাকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল।  ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৭, ৪৭১, ৪৭৪, ৪১৯, ৪২০, ১৭০ এবং ১২০বি ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিসের অনুমান, ধৃতের মদতেই সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করেছিল প্রতারক দেবাঞ্জন দেব। এছাড়া, আর অন্য কোনও রহস্য রয়েছে কিনা, ধৃতকে জেরা করে সেই খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.