বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে করে বাজার করতে গিয়ে পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু - The News Lion

বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে করে বাজার করতে গিয়ে পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

  


দি নিউজ লায়ন;  বন্ধু কে সঙ্গে নিয়ে বাইকে করে সন্ধ্যায় বাজার করতে  বেরিয়ে পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল বুধবার এক কিশোরের। মৃতের নাম মোজাহার শেখ (১৯)। সাগরদিঘী হলদি গ্রাম এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 


স্থানীয় সূত্রে জানা যায় এ দিন ওই কিশোরী হেলমেট ছাড়াই তার বন্ধুকে নিয়ে বাইক চালাচ্ছিল।পথে আচমকা একটি নিয়ন্ত্রনহীন মোটর চালিত ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের।আহত অবস্থায় মোজাহারের বন্ধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.