জমিতে চাষ করাকে কেন্দ্র করে সংঘর্ষ, জখম ৩ জন,আটক ২
দি নিউজ লায়ন; সোমবার সকাল ১০ টা নাগাদ মাঠের জমিতে চাষ করতে গেলে বেশ কয়েক জনের সঙ্গে বচসা বেঁধে যায়।বচসার জেরে উত্তেজিত হয়ে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধলে জখম হয় গনেশ নস্কর,কার্ত্তিক নস্কর,সঞ্জীব নস্কর।জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দুমকি বাবলাতলা গ্রামে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে নিকাড়ীঘাটা অঞ্চলের দুমকি বাবলাতলা গ্রামের বাসিন্দা গনেশ নস্কর,কার্ত্তিক নস্কর,সঞ্জীব নস্কর।
এদিন তারা তিন ভাই মাঠের জমিতে যায় ধান চাষের জন্য।সেই সময় প্রতিবেশী গোপাল গায়েন সহ আরও বেশ কয়েকজন মাঠের জমিতে গিয়ে বাঁধা দেয় চাষ করা যাবে না বলে।তখনই গনেশ নস্কর,কার্ত্তিক নস্কর,সঞ্জীব নস্করের সঙ্গে প্রতিবেশী গোপাল গায়েন সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে বচসা বেঁধে যায়।বচসার জেরে সংঘর্ষ বেঁধে যায়।সংঘর্ষে ধারালো দা দিয়ে কোপ মারে এবং লাঠি সোটা দিয়ে বেধড়ক মারধর করে গনেশ নস্কর,কার্ত্তিক নস্কর, সঞ্জীব নস্কর কে এমনি অভিযোগ।স্থানীয় মানুষেজন জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
সেখানেই তাদের চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ এই ঘটনায় গোপাল গায়েন সহ আরও একজনকে আটক করে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানান জায়গা জমি বিবাদ কে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধলে ৩ জন জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment