কীভাবে রান্না করবেন টক-ঝাল কৈ মাছ
দি নিউজ লায়ন;
উপকরণ
৫০০ গ্রাম কৈ মাছ
তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা
এক চা চামচ আদা-রসুন বাটা
আধ চা চামচ হলুদের গুঁড়ো
আধ চা চামচ লঙ্কার গুঁড়ো
স্বাদমতো নুন
দুই চা চামচ তেঁতুলের টক
সামান্য পরিমাণ চিনি
দুটি লেবুপাতা
চার-পাঁচটি কাঁচালঙ্কা
দুই টেবিল চামচ লেবুর রন
পরিমাণমতো ধনেপাতাকুচি
প্রণালি
প্রথমে কৈ মাছে হলুদ ও নুন মাখিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিন। এবার ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ তেল দিন। এতে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর এতে আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে কষিয়ে নিন। এবার কষানো মসলায় কাঁটা ছাড়ানো কৈ মাছ দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে তাতে তেঁতুলের টক জল ও সামান্য চিনি দিন। এবার এতে লেবুপাতা দিন। তাহলে রান্নায় লেবুপাতার ঘ্রাণ আসবে। এবার কাঁচালঙ্কা ফালি, লেবুর রস ও ধনেপাতাকুচি দিয়ে কিছুক্ষণ কষান। ব্যস, হয়ে গেল টক-ঝাল কৈ মাছ রান্না। এবার এর উপরে ধনেপাতাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Post a Comment