এবার কলকাতার বড় পর্দায় দেখা যাবে মিথিলাকে
দি নিউজ লায়ন; এবার কলকাতার বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলাকে। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে টলিউড নির্মাতা রাজর্ষি দে নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র। আর এতে দেখা যাবে মিথিলাকে। বলা হচ্ছে, টিম ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র বেশির ভাগ অভিনেতা নতুন ছবিতেও অভিনয় করবেন। সেই অনুযায়ী থাকবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সূত্রের খবুর, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা। এ সিনেমায় মিথিলার অভিনয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি রাজর্ষি দে। তবে এটি গুজব বলে দাবি করেছেন। তার ভাষায়, পুরোটাই গুজব। গত বছরের শেষের দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার শুটিং শেষ করি। চলতি বছরের শুরুতে এটি মুক্তির কথা ছিল। লকডাউনের কারণে তা পিছিয়ে গেছে। এই সিনেমা মুক্তির আগে নতুন সিনেমার কাজে হাত দেওয়ার কথা ভাবছি না।

Post a Comment