হাওড়ায় বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের
দি নিউজ লায়ন; হাওড়ায় বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। তিনি পেশায় টোটো চালক বলে জানা গেছে। বিহারের বাসিন্দা মৃত যুবকের নাম উমেশ যাদব (২৬)। বুধবার দুপুরে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময়ে উমেশ ও আরো তিন যুবক একটি গ্যারেজ ঘরের ভিতরে আশ্রয় নেন। সেখানে হঠাৎই একটি ব্যাপক বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই উমেশ যাদবের মৃত্যু হয়। উমেশ হাওড়ার ডুমুরজলায় থাকতেন। পরিবার থাকেন বিহারের বাড়িতে। চ্যাটার্জিহাট থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উমেশের বাড়িতে খবর পাঠানো হয়েছে। উমেশ যার গাড়ি চালাতেন সেই টোটো মালিক জানান, লকডাউনের আগে থেকে প্রায় ৬ মাস ধরে উমেশ টোটো চালাতেন। এদিন গ্যারেজের মধ্যে চারজন টোটো ড্রাইভার বসেছিল। প্রচন্ড জোরে বজ্রপাতে তিনজন বেরিয়ে এলেও উমেশ যাদব বেরোতে পারেনি। এই বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত উমেশের চিৎকার শুনে পুলিশে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃত উমেশের সঙ্গী আর এক টোটো চালক সঞ্জীব কর্মকার বলেন, বৃষ্টির সময় একটা টোটোতে চারজন ড্রাইভার বসেছিলাম। সেটা টিনের চাল ছিল। বিকেল সাড়ে তিনটে নাগাদ সজোরে বাজ আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আমরা তিনজন বাইরে বেরিয়ে আসি। কিন্তু উমেশ বেরোতে পারেননি। পুলিশ এসে উমেশকে উদ্ধার করে হাসপাতালে আনে।

Post a Comment