দশম শ্রেণীর ছাত্রীর রহস্যমৃত্যু
দি নিউজ লায়ন; দশম শ্রেণীর ছাত্রীর দেহ তার এ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওল্ড মালদা থানার মঙ্গল বাড়ি গ্রাম পঞ্চায়েতে। পুলিশের অনুমান ব্ল্যাক মেইলিংয়ের জেরে আত্মঘাতী হয় ওই ছাত্রী । বৃহস্পতিবার সকালে মৃত ছাত্রীর দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নলডুবি ঘোষপাড়া এলাকায়। পুরাতন মালদা শহর কেন্দ্রিক ঘোষপড়া এলাকায় দশম শ্রেণীর ওই ছাত্রীর রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
মৃত ছাত্রীর দীর্ঘদিন ধরেই উন্নত মানের অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার করতো। যা সম্পর্কে বাড়ির লোকেরা কিছুই জানতেন না । শোবার ঘর থেকে ওই ছাত্রীর মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। এবং তাতে কিছু অসঙ্গতিপূর্ণ ম্যাসেজ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। আর সেই মেসেজ ও মোবাইলের সূত্র ধরেই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ । তবে পুলিশের প্রাথমিক অনুমান , মোবাইলে ম্যাসেজের ধরন দেখেই মনে করা হয়েছে ওই ছাত্রীকে কেউ বা কারা কোন বিষয় নিয়ে ব্ল্যাকমেলিং করছিল। যার ভয়ে হয়তো বাড়ির লোকেদের অলক্ষ্যে শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা হয়েছে দশম শ্রেণীর ওই ছাত্রী । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।
মৃত ছাত্রীর বাবা উত্তম ঘোষ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি পুলিশকে জানিয়েছেন, তার মেয়ে যে মোবাইল ব্যবহার করতো সে সম্পর্কে কিছু জানা ছিল না। পড়াশোনায় ভালো ছিল এবং পাড়াতেও তার খুব সুনাম ছিল মেয়ের। হঠাৎ করে কেন এই ঘটনা ঘটে গেল কিছুই বুঝতে পারছি না। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং মোবাইল সূত্র থেকে মনে করা হচ্ছে দশম শ্রেণীর ছাত্রী কোন ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছিল। এমন কিছু বিষয় যা শুধুমাত্র ওই ছাত্রীটি জানতো। যাকে ঘিরে কেউ বা কারা ব্ল্যাকমেলিং করছিল । সেই আতঙ্কের জেরে হয়তো এভাবেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে দশম শ্রেণীর ছাত্রী। এই ঘটনার পিছনে যারা জড়িত রয়েছে, তাদের খোঁজ চালানো হচ্ছে।

Post a Comment