কালিয়াচক হত্যাকাণ্ডের ময়নাতদন্তের রিপোর্টে সঙ্গে মিলছে না অভিযুক্ত আসিফ এর বয়ান
দি নিউজ লায়ন; প্রথমে মাদক খাইয়ে অজ্ঞান করে গোডাউনে নিয়ে গিয়ে কফিনবন্দি করে তার ওপর জল ঢেলে নৃশংস খুন করা হয় কালিয়াচকের একই পরিবারের 4 জনকে। তবে পরিবারের ছোট ছেলে আসিফ মহম্মদ ঘটনার পুনর্নির্মাণের সময় বা লাগাতার জেরার মুখে ঠিক যেভাবে খুনের কথা বলেছিল তার সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টে বেশ কিছু অসংগতি উঠে এলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এসেছে তাতে চারজনকে ঠিক একই রকম ভাবে খুন করা হয়নি যেমন আসিফ তার বাবা এবং মা কে সবচেয়ে নৃশংস ভাবে খুন করেছিল।
বাকি দুজনের মতো আসিফ তার বাবা মাকেও প্রথমে মাদকজাতীয় কিছু খাইয়ে অবসন্ন করে এরপর রীতিমতো অচেতন হয়ে পড়া বাবা মায়ের ওপর পাশবিক অত্যাচার চালায় সে লাঠি বা ভোঁতা কোন অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের মৃত্যু নিশ্চিত করতে বারবার মাথায় আঘাত করা হয়। এমনকি বাবা মায়ের মৃত্যুর পরও তাদের গলা টিপে ধরে আসিফ। তারপর বোন এবং ঠাকুমার সঙ্গে বাবা-মাকেও কবর দেয়ার চেষ্টা করে সে। ময়নাতদন্তের রিপোর্টে আরও বেশ কিছু অসঙ্গতির কথা জানতে পেরেছে পুলিশ। যার সাথে ধৃত আসিফ মহম্মদের কথার কোথাও কোথাও মিল নেই।
এব্যাপারে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, কালিয়াচক থানার ১৬ মাইল এলাকার গুরু পোলা গ্রামে একই পরিবারের বাবা-মা , বোন এবং বৃদ্ধা ঠাকুমার খুনের ঘটনার ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে সঙ্গে আসিফের জবানবন্দির কিছু কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে । কেন সে বিভ্রান্তিমূলক কথা বলছে, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। কারণ আসিফ এই খুন কান্ডের পুননির্মাণের সময় যেভাবে বলেছিল, ময়নাতদন্তের রিপোর্টে তার থেকে অনেকটাই অসংগতি রয়েছে। সুতরাং এই ঘটনার পিছনে আরও কি রহস্য লুকিয়ে রয়েছে, তা জানতেও তদন্ত করা হচ্ছে।

Post a Comment