পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরল মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি
দি নিউজ লায়ন; বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ অতিক্রম করে চলে এসেছে সোনারপুরে। পরে অবশ্য পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরে গেল মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তি। নাম মনোজ কুমার। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার উকিলা বাইপাস এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন আগেই বাড়ি থেকে বের হয় ওই যুবক। বাড়ি মধ্যপ্রদেশের সাগর জেলায়। বাড়ি থেকে বের হয়ে কিছু রাস্তা হেঁটে কিছু ট্রেনে করে ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় সোনারপুরে।
তবে লকডাউন থাকার কারণেই বেশিরভাগ এলাকা থেকেই হেঁটেই পেরিয়েছে ওই ব্যক্তি। সোনারপুরের বাইপাস সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় ছেলেরাই খবর দেয় পুলিশ কে। পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুবককে। বাইপাস সংলগ্ন যে চায়ের দোকানের কাছে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল সেই চায়ের দোকানের মালিক শুভঙ্কর মাহাতো জানান, বেশ কিছুদিন ধরে এখানেই ঘোরাফেরা করছিল। কথাবাত্রা কেমন অসংলগ্ন ছিল। বাড়ি জিজ্ঞেস করলে তেমন ভাবে কিছু জানতে পারছিল না। আমরা তাই খবর দিয়ে পুলিশের কাছে তুলে দিই।
সোনারপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে এনে প্রথমে ব্যারাকে রাখে। কষ্ট করে যোগাড় করা হয় বাড়ির ঠিকানা। মানসিক ভারসাম্যহীন থাকার কারণেই বেশিরভাগ সময়ই অসংলগ্ন কথাবার্তা ও বলছিল সে। কিন্তু সে বাড়ির একটি ফোন নাম্বার সঠিক জানানোয় পুলিশের কাজে কিছুটা সহযোগিতা হয়। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। পরিবারের লোকজন এসে সোনারপুর থানা থেকে সোমবার নিয়ে যায় ওই ব্যক্তিকে। বাড়ি ফিরতে পেরে খুশি ওই ব্যক্তি নিজেও। পরিবারের লোকজন অবশ্য সোনারপুর থানা পুলিশকে ধন্যবাদ জানাতে ভোলেননি।

Post a Comment