ভুয়ো প্রতারণা চক্রের থেকে সাবধান করলেন চিকিৎসকেরা
দি নিউজ লায়ন; চিকিৎসক দিবসে মানুষকে ভুয়ো প্রতারণা চক্রের থেকে সাবধান করলেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার এলকন ল্যাব সংঠনের তরফে মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়। সংগঠনের তরফে জানানো হয় বর্তমান কোভিড পরিস্থিতিতে চাপা আতঙ্ক রয়েছে সকলের। কোনো রকম যাচাই বা পরোখ না করেই হাতের কাছে মেলা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত তথ্য কিংবা ব্যক্তিকে ভরসা করে বসছে মানুষ।
আর এতেই এই দুঃসময়তে নানা দিক থেকে প্রতারণার চক্র গজিয়ে তুলছে একদল স্বার্থান্বেষী মানুষ। তবে সতর্ক হতে হবে মানুষকেই। সংগঠনের তরফে জানানো হয় সাম্প্রতিককালে কোভিড টেস্টের নামে একটি ভুয়ো চক্র চলছিল শহরে। বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের পর তৈরী হতো মর্জিমাফিক রিপার্ট। সেক্ষেত্রেই এদিন সংগঠনের তরফে জানানো হয় নমুনা সংগ্রহ করার জন্য সরাসরি ল্যাবের সঙ্গে যোগাযোগ করুন।
কোনো ল্যাব কর্মীর পরিচয় দেওয়া ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন না। যখন কোন ল্যাব কর্মী আপনার বাড়িতে যে কোন প্রকার নমুনা সংগ্রহের জন্য আসছেন তার সচিত্র পরিচয় পত্র যাচাই করুন। শুধু তাই নয় তৎক্ষণাৎ ল্যাবের সঙ্গে যোগাযোগ করে জেনে নিন ওই ব্যক্তিকে সেই নির্দিষ্ট ল্যাবের কর্মী কিনা। যেকোনো নমুনা প্রদানের পর সরাসরি ল্যাবে যোগাযোগ করে জেনে নিন আপনার নমুনার নির্দিষ্ট নম্বরটি। সংগঠনে যুক্ত থাকা চিকিৎসকরা জানাচ্ছেন কোভিড সোয়াব সংগ্রহের ক্ষেত্রে, নমুনা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই উক্ত ব্যক্তির মোবাইল নম্বরে স্বাস্থ্য দপ্তরে তরফ একটি মেসেজ আসে।
সেই মেসেজটি এসেছে কিনা তা গুরুত্ব দিয়ে দেখুন সেখানে এসআরএফ নাম্বার থাকা বাধ্যতামূলক। তারা জানান কোভিড রিপোর্টের ফটোকপিতে একটি কিউআর কোড থাকে তা যেকোনো এন্ড্রয়েড মোবাইল ফোনে যাচাই করতে পারেন জনগন। তাহলেই তা পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট ল্যাবের কাছে যেকোনো প্রকার রিপোর্ট কাগজীয় নথি সম্ভব হলে সংগ্রহ করে রাখা নিরাপদ।
অন্যদিকে চিকিৎসক দিবস উপলক্ষে এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মেডিকেল ফাঁড়ির তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সম্মানিত করা হয়। মেডিকেল ফাঁড়ির ওসি অমর্ত্য চক্রবর্তী।তৃনমূলের তরফেও এক অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসকদের সম্মানিত করা হয়।

Post a Comment