রুপোলি পর্দার কাঁধে ভর করেই ঘুরে দাঁড়াতে চাইছে ঐতিহ্যবাহী হেরিটেজ টয়ট্রেন
দি নিউজ লায়ন; রুপোলি পর্দার কাঁধে ভর করেই ঘুরে দাঁড়াতে চাইছে ঐতিহ্যবাহী হেরিটেজ টয়ট্রেন। সম্প্রতি মন্দার কাটাতে টয়ট্রেনের দরজায় কড়া নাড়াতে ডিএইচআরের পোর্টালে দস্তক দিয়েছে গুগল। প্রায় দীর্ঘ এক বছরেরও বেশী সময় ধরে কোভিডের জেরে পর্যটকদের নিরাশ করে সমতল থেকে টয়ট্রেন পরিষেবা বন্ধ রেখেছে হেরিটেজ তকমাবাহি দার্জিলিং হিমালয়্যান রেলওয়ে। যদিও কিছু সময়ের জন্য পাহাড়ে পর্যটকদের জন্য তিন শিফটে চালু করা হয় টয়ট্রেন। তবে তার ভাড়া অত্যধিক হওয়ায় উৎসাহ হারায় অধিকাংশ পর্যটকেরা।
তবে দীর্ঘ বন্ধি দশার পর এবারে হেরিটেজের মুকুট ধরে রাখতে শুটিং ও চলচ্চিত্র প্রযোজনার ওপর ভর করেই চূড়ান্ত মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে টয়ট্রেন ও ডিএইচআরের হেরিটেজ সাইট। সেক্ষেত্রে সম্প্রতি টয় ট্রেন ও ডিএইচআরের হেরিটেজ স্থানে শুটিংয়ের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে রেলের তরফে। পূর্বে শুটিং প্রযোজনা ইউনিটকে সরাসরি সশরীরে রেল দপ্তরে এসে খেলনা গাড়িতে শুটিং করতে হলে যাবতীয় প্রক্রিয়া সারতে হতো। এখন অনলাইন পোর্টালের মাধ্যমেই সে পুরো প্রক্রিয়া সেরে সরাসরি শুটিং শুরু করতে পারবে প্রযোজনা সংস্থাগুলি।
ডিএইচআরের উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে এর বাবদ খরচ নির্ভর করছে প্রযোজনা সংস্থা গুলির চাহিদার ওপর। শুধু হেরিটেজ সাইট, স্টেশন ব্যবহার করলে এক রকমের খরচ, টয়ট্রেন হলে একরকম আবার চলন্ত ট্রেনে শুটিংয়ের দৃশ্য করতে হলে ব্যয়ভার সম্পূর্ণ অন্যরকম হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএইচআর আধিকারিক জানাচ্ছেন ইতিমধ্যেই প্রথম এই উদ্যোগে সারা দিয়ে ডিএইচআরের পোর্টালে কড়া নেড়েছে গুগল। সম্প্রতি তারা পোর্টাল মারফৎ বুক করেছে টয়ট্রেন ও স্টেশন সাইট।
একটি বিজ্ঞাপনে জন্য ঐতিহ্যবাহী খেলনা গাড়ি ও হেরিটেজ সাইটকে রোল-ক্যামেরা-একশনে বন্ধি করবে গুগল।। সম্প্রতি মন্দার কাটাতে টয়ট্রেনের দরজায় কড়া নাড়াতে ডিএইচআরের পোর্টালে দস্তক দিয়েছে গুগল। প্রায় দীর্ঘ এক বছরেরও বেশী সময় ধরে কোভিডের জেরে পর্যটকদের নিরাশ করে
সমতল থেকে টয়ট্রেন পরিষেবা বন্ধ রেখেছে হেরিটেজ তকমাবাহি দার্জিলিং হিমালয়্যান রেলওয়ে। যদিও কিছু সময়ের জন্য পাহাড়ে পর্যটকদের জন্য তিন শিফটে চালু করা হয় টয়ট্রেন। তবে তার ভাড়া অত্যধিক হওয়ায় উৎসাহ হারায় অধিকাংশ পর্যটকেরা।
তবে দীর্ঘ বন্ধি দশার পর এবারে হেরিটেজের মুকুট ধরে রাখতে শুটিং ও চলচ্চিত্র প্রযোজনার ওপর ভর করেই চূড়ান্ত মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে টয়ট্রেন ও ডিএইচআরের হেরিটেজ সাইট। সেক্ষেত্রে সম্প্রতি টয় ট্রেন ও ডিএইচআরের হেরিটেজ স্থানে শুটিংয়ের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে রেলের তরফে। পূর্বে শুটিং প্রযোজনা ইউনিটকে সরাসরি সশরীরে রেল দপ্তরে এসে খেলনা গাড়িতে শুটিং করতে হলে যাবতীয় প্রক্রিয়া সারতে হতো। এখন অনলাইন পোর্টালের মাধ্যমেই সে পুরো প্রক্রিয়া সেরে সরাসরি শুটিং শুরু করতে পারবে প্রযোজনা সংস্থাগুলি।
ডিএইচআরের উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে এর বাবদ খরচ নির্ভর করছে প্রযোজনা সংস্থা গুলির চাহিদার ওপর। শুধু হেরিটেজ সাইট, স্টেশন ব্যবহার করলে এক রকমের খরচ, টয়ট্রেন হলে একরকম আবার চলন্ত ট্রেনে শুটিংয়ের দৃশ্য করতে হলে ব্যয়ভার সম্পূর্ণ অন্যরকম হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএইচআর আধিকারিক জানাচ্ছেন ইতিমধ্যেই প্রথম এই উদ্যোগে সারা দিয়ে ডিএইচআরের পোর্টালে কড়া নেড়েছে গুগল। সম্প্রতি তারা পোর্টাল মারফৎ বুক করেছে টয়ট্রেন ও স্টেশন সাইট। একটি বিজ্ঞাপনে জন্য ঐতিহ্যবাহী খেলনা গাড়ি ও হেরিটেজ সাইটকে রোল-ক্যামেরা-একশনে বন্ধি করবে গুগল।

Post a Comment