আসল পুলিশের হাতে গ্রেপ্তার চার ভুয়ো পুলিশ কর্মী - The News Lion

আসল পুলিশের হাতে গ্রেপ্তার চার ভুয়ো পুলিশ কর্মী

 


দি নিউজ লায়নঃ    ভুয়ো বিচারপতির পর এবার শিলিগুড়িতে ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজি। পুলিশি গাড়ির আদলে সিকিম নাম্বারের গাড়িতে স্টিকার চিপকে প্রতারণার ছক। হাতেনাতে গ্রেপ্তার চার। ধৃতদের নাম দিলীপ লোহার(২৯),রাজ লোহার (২১), নিতেশ তামাং(২০),শিব শঙ্কর মাহাতো(২৩)। 


গোপন সূত্রে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ি সাতমাইল এলাকায় হুবহু পুলিশের গাড়িকে নকল করে স্টিকার বসানো একটি সিকিম নাম্বারের গাড়ি দাঁড় করিয়ে চালানো হচ্ছে তোলাবাজি। গাড়ির ভেতরে থাকা চার যুবক নিজেদের পুলিশ কর্মী পরিচয় দিয়ে পথচলতি মানুষের কাছে টাকা আদায় করছে। তৎক্ষনাৎ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে পুলিশি গাড়ির আদলে ওই ভুয়ো গাড়িটিকে বাজেয়াপ্ত করে। 


দেখা যায় বুদ্ধি খাটিয়ে কারসাজি করা  হয়েছে এই গাড়ির ওপর। সেখানে পুলিশের স্টিকারের আদলেই লেখা রয়েছে পুলিশ। এই ইংরেজির সি ও টি একটি অক্ষরের রকমফের খালি চোখে সাধারণের নজরে আসার কথা নয়। আর সেই সুযোগ নিয়েই পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে আম সাধারনের সঙ্গে প্রতারনায় নেমেছেন অভিযুক্তরা। রবিবারের চার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.