বিজেপির পর্যবেক্ষক মানস বন্দ্যোপাধ্যায় সহ ৬০০ কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ অব্যাহত ভাজপা ত্যাগ , কোনোমতেই নিজেদের ভাঙন রুখতে পারছে না ভাজপা। এবার ময়ূরেশ্বর বিধানসভার এক নং ব্লকের বিজেপির পর্যবেক্ষক মানস বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করলেন ৬০০ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে। প্রায় বছর পাঁচেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল মানস বন্দ্যোপাধ্যায়। তারপর পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচন পেরিয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে বিজেপি নেতাদের নানা কর্মকান্ডে বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন তিনি , তাই তৃণমূলে ফিরে এলেন তিনি। এমনই দাবি তার।
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার সেরেছেন। নির্বাচনের ফল ঘোষণার পর ভাজপার রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের গালভরা প্রতিশ্রুতি কেবল সত্যের অপলাপ ছাড়া কিছুই নয়। মানস এদিন বলেন, 'ক্রমেই বুঝতে পারছিলাম, এরা জাতপাতের রাজনীতি ছাড়া আর কিছু বোঝে না। বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থেকে রাজনীতি করা যায় না।
আমার নিজস্ব নীতি আদর্শ রয়েছে, তা বিসর্জন দিতে পারব না। বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ সাম্প্রদায়িক বিজেপিকে বুঝিয়ে দিয়েছে, এই বাংলায় তাঁদের ঠাঁই নেই। তৃণমূল উন্নয়ন করেছে, এ কথা অস্বীকার করা যাবে না। তাই আমি উন্নয়নের স্বার্থে ঘরে ফিরলাম।’ ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়ের আরও দাবি, মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও একশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে।

Post a Comment