ডিসেম্বরের মধ্যেই বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ লাইন পৌছে দেবে আলিপুরদুয়ার পুরসভা
দি নিউজ লায়নঃ দীর্ঘ প্রতিক্ষার অবসান। আর মাত্র বাকি কয়েকমাস। ডিসেম্বর মাসের মধ্যেই বহু কাঙখিত বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ শুরু করবে আলিপুরদুয়ার পুরসভা। সব ঠিক ঠাক থাকলে ২০২২ সাল শুরুর আগেই বাড়ি বাড়ি পানীয় জল পাইপ লাইনে পৌছে দেবে আলিপুরদুয়ার পুরসভা। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান মিহির দত্ত তেমনই জানিয়েছেন। আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত বলেন, " ডিসেম্বর মাসের মধ্যেই আমরা টার্গেট নিয়েছি বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের শুরু করব। ইতিমধ্যেই এই কাজে গতি আনা হয়েছে।
এই প্রকল্পের পাইপ আসা শুরু হয়েছে। বুধবার পাইপ বোঝাই প্রথম লরি এসে গেছে। এবার ধীরে ধীরে সব পাইপ আসবে।" জানা গিয়েছে ২০১৮ সালে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের ১০২ কোটি টাকার প্রকল্প হাতে নেয় আলিপুরদুয়ার পুরসভা। এই প্রকল্পে নোনাই নদী থেকে জল তুলে তা পরিশোধন করে আলিপুরদুয়ার শহরের বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে পৌছে দেওয়া হবে। জানা গিয়েছে এই সংরক্ষনের জন্য গোটা শহরে পাচটি রিজার্ভার বা জলের ট্যাংক তৈরি করা হয়েছে। গোটা শহরকে পাচ জোনে ভাগ করে পাচটি ট্যাংক তৈরি করা হয়েছে।
এই সব জলের ট্যাংক থেকে জল বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে। জানা গিয়েছে গোটা শহরে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার জন্য মোট ১৬৫ কিলোমিটার পাইপ লাইন তৈরি করতে হবে হবে। পুরসভার এই প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার অভিজিত মণ্ডল জানিয়েছেন প্রাথমিকভাবে ৪৫০ ও ৫০০ এম এম এর কিছু পাইপ পুরসভায় এসে পৌছেছে। ধীরে ধীরে প্রয়োজনীয় সব পাইপ এসে পোছালেই পাইপ পাতার কাজ শুরু হবে। বিভিন্ন জোনে এই কাজের বরাত দেওয়া রয়েছে। এই প্রকল্প নিয়ে আলিপুরদুয়ার পৌর প্রশাসন অত্যন্ত ততপর। বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদ্যুত আচার্যী বলেন, " এই প্রকল্প আলিপুরদুয়ার পৌরসভার একটি ঐতিহাসিক প্রকল্প।
এই প্রকল্প চালুর জন্য আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজ্য সরকারও এই প্রকল্প নিয়ে অত্যন্ত ততপর। " জানা গিয়েছে আলিপুরদুয়ার শহরে প্রায় ১৮ থেকে ২০ হাজার বাড়ি রয়েছে। এই প্রকল্প চালু হয়ে গেলে এই সব বাড়িতে পাইপ লাইনে পানীয় জল সরবরাহ করতে পারবে পুরসভা। ১৯৫৭ সালে আলিপুরদুয়ার পুরসভার পত্তন হলেও এখনও বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালু করতে পারে নি উত্তরের গুরুত্বপূর্ন এই পুরসভা। ডান বাম বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় থাকলেও এই পরিষেবা কোন পুরবোর্ডই চালু করতে পারে নি। অবশেষে এই পরিষেবা নিয়ে অত্যন্ত ততপর হয়েছে রাজ্য সরকার মনোনিত আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ড।

Post a Comment