বোমা বাঁধাতে গিয়ে গুরুতর জখম এক দুস্কৃতী - The News Lion

বোমা বাঁধাতে গিয়ে গুরুতর জখম এক দুস্কৃতী

 


দি নিউজ লায়ন;  পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা এলাকায় বোমা বাঁধার  সময় বোমা ফেটে গিয়ে গুরুতর জখম হল এক দুস্কৃতী। আহত ব্যক্তির নাম অষ্টম হাজরা(২৮)। মঙ্গলবার গভীর রাতে কেতুগ্রামের আমগড়িয়া ও আন্না গ্রামের মাঝামাঝি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। অষ্টম হাজরা নামে ওই যুবকের বাড়ি বীরভূম জেলার লাভপুর থানার থিবাগ্রামে। আমগড়িয়া গ্রামের বাসিন্দা নানু হাজরা তার শ্বশুর।শ্বশুরবাড়িতেই কয়েকবছর ধরে থাকত অষ্টম। পুলিশ জানায় এদিন বুধবার ভোরের দিকে গোপন সূত্রে খবর আসে নানু হাজরার বাড়িতে একজন বোমায় আহত আশ্রয় নিয়েছে। 


খবর পেয়ে পুলিশ যায়। তারপর আটক করে অষ্টমকে। পুলিশের প্রাথমিক জেরায় অষ্টম জানায় বোমা বাঁধা শিখতে গিয়ে বোমা ফেটে তার দুই হাতের একাংশ উড়ে গিয়েছে। আগরডাঙ্গা গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধান মিঠুন মিঞা সাংবাদিককে     বলেন,  "অষ্টম বিজেপি সক্রিয় কর্মী। এই ঘটনায় প্রমাণিত বিজেপি বোমা বেঁধে এলাকায় অশান্তি পাকানোর জন্য তৈরি হচ্ছিল।" যদিও বিজেপির পূর্ব বর্ধমান জেলা (গ্রামীণ) সহ সভাপতি অনিল দত্ত সাংবাদিককে বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.