বাসি রুটির চুর্মা তৈরির রেসিপি
দি নিউজ লায়নঃ
উপকরন;
বাসি রুটি (ছোট ছোট টুকরো),
গোটা জিরে,
তেল পরিমান মতো,
আদাকুচি ফাফ চা চামুচ,
পেঁয়াজকুচি বড় একটি,
টমেটোকুচি একটি,
লঙ্কাকুচি ৫-৬ টি,
চিনাবাদাম,
নুন স্বাদ মতো,
চিনি,
হলুদগুঁড়ো,
গোলমরিচগুঁড়ো,
ধনেপাতা কুচি,
লেবুর রস।
প্রণালিঃ
কড়াইয়ে তেল গরম করে, তাতে জিরে ফোড়ন দিন। রং ধরে এলে তাতে একে একে আদাকুচি, পেঁয়াজকুচি, টমেটোকুচি, লঙ্কাকুচি, চিনাবাদাম দিয়ে ভাজুন। এবার রুটির টুকরোগুলো ছোট ছোট টুকরো করে তাতে মেশান এবং ভালোভাবে নাড়ুন। তারপর তাতে নুন, চিনি, হলুদগুঁড়ো, গোলমরিচগুঁড়ো স্বাদ অনুসারে মিশিয়ে ভালোভাবে কষুন। তারপর দু-তিন মিনিট ঢেকে রাখুন। নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি এবং লেবুর রস ছড়িয়ে দিলেই তৈরী। গরম গরম পরিবেশন করুন।

Post a Comment