ব্যাঁটরা ডাকাতি-কান্ডে ধৃতকে তোলা হলো হাওড়া আদালতে - The News Lion

ব্যাঁটরা ডাকাতি-কান্ডে ধৃতকে তোলা হলো হাওড়া আদালতে

 


দি নিউজ লায়নঃ  হাওড়ার ব্যাঁটরায় দিন কয়েক আগে ঘটে যাওয়া ( গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ডাকাতি ) দুঃসাহসিক ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত গৌরাঙ্গ মালিককে দিল্লি থেকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে বিশেষ ট্রেনে হাওড়ায় আনা হয়। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে ডাকাতি, শারীরিক নিগ্রহের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। 


পুলিশ সূত্রের খবর, টিআই প্যারেডের পর ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়া হতে পারে। ঘটনার পর থেকে গৌরাঙ্গ দিল্লিতে গা ঢাকা দিয়েছিল। তদন্তে নেমে পুলিশ প্রথমে এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে। এদের জিজ্ঞাসাবাদ করেই গৌরাঙ্গ মালিকের নাম উঠে আসে। ধৃত গৌরাঙ্গের বাড়ি উড়িষ্যার বালেশ্বরে। প্রথমে ব্যাঁটরা থানা পুলিশের একটি দল উড়িষ্যার বালেশ্বরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে এই ব্যক্তি আত্মগোপন করে রয়েছে দিল্লিতে। 


এরপর পুলিশ দিল্লিতে টিম পাঠায়। এরপর দিল্লির নাব সরাই থানা এলাকার দূর্গাবিহার রাজু পার্কের একটি ভাড়া বাড়ি থেকে গৌরাঙ্গকে গ্রেফতার করা হয়। ধৃত গৌরাঙ্গ মালিককে বৃহস্পতিবার দিল্লি থেকে বিশেষ ট্রেনে হাওড়ায় নিয়ে আসা হয়। এরপর শুক্রবার দুপুরে তাকে হাওড়া কোর্টে তোলা হয়। 

উল্লেখ্য, গত ২৫ জুন বিকেলে গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ওই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল হাওড়ার ব্যাঁটরায়। ঘটনার সময় গৃহকর্তা এবং তাঁদের ছেলে বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের মধ্যে আচমকা ঢুকে পড়ে দুষ্কৃতিরা। এরপর গৃহকর্ত্রীকে পিছমোড়া করে ঘরের মধ্যে বেঁধে রেখে অবাধে লুঠপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.