সিনিয়ার সিটিজেনদের জন্য রাত্রিকালীন জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে রানাঘাটে
দি নিউজ লায়নঃ রানাঘাট শহরে সিনিয়র সিটিজেনদের জন্য এবার রাত্রিকালীন জরুরী চিকিৎসা সহায়তা দিতে এগিয়ে এলো রানাঘাট পৌরসভা।আগামী মাসেই বয়স্ক মানুষদের জন্য রাত্রিকালীন চিকিৎসা ব্যবস্থা চালু করবে রানাঘাট পৌরসভা। আর এই রাত্রিকালীন জরুরী চিকিৎসা পরিষেবা দেওয়া হবে নিখরচায়,বলে জানান রানাঘাট পুরসভার কোষলদেব বন্দোপাধ্যায়।
এমনিতেই বর্তমানে এখন ছোট ছোট ফ্যামিলি হওয়ায় অনেক ক্ষেত্রেই দেখা যায় সিনিয়র সিটিজেনরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা অসুবিধার সম্মুখীন হন।বয়স্ক মানুষদের আর যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয়,তার জন্যই রাত্রিকালীন জরুরী চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে রানাঘাট পৌরসভা।রাত্রি এগারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত রানাঘাট শহরে সিনিয়র সিটিজেনদের রাত্রিকালীন জরুরি চিকিৎসা পরিষেবা দেবে রানাঘাট পৌরসভা।

Post a Comment