নারায়ণগড়ে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার কুরুমপুর গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম সূর্যকান্ত মানা (৩৪) । নারায়ণগড় থানার পুলিশ জানায় , মানসিক অবসাদে ওই ব্যক্তি গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।সেই সঙ্গে নারায়ণগড় থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।তবে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment