গড়চুমুককে জেলার সব থেকে বড় পর্যটন কেন্দ্র গড়ে তোলা আমাদের লক্ষ্য- পুলক রায় - The News Lion

গড়চুমুককে জেলার সব থেকে বড় পর্যটন কেন্দ্র গড়ে তোলা আমাদের লক্ষ্য- পুলক রায়

 


দি নিউজ লায়নঃ  গড়চুমুক পর্যটন কেন্দ্রকে হাওড়া জেলার মধ্যে সবথেকে বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। তবে শুধু পর্যটন কেন্দ্র নয় পর্যটকদের মনোরঞ্জনের জন্য পর্যটন কেন্দ্রে আসার বিভিন্ন রাস্তার দুইপাশে কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ লাগানো হবে। যাতে পর্যটন কেন্দ্রে আসার সময় রাস্তার দুই ধারের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা। শনিবার গড়চুমুক পর্যটনকেন্দ্র হাওড়া জেলার বনোমহোৎসব কর্মসূচিতে অংশ নিতে এসে এই কথা বলেন রাজ্যের জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।


এদিন তিনি বলেন শুধু গাছ লাগালে হবে না গাছ যাতে বাঁচে সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। মন্ত্রী বলেন গাছ বাঁচালে তবে সার্থক হবে বনমহোৎসব। এদিন হাওড়া জেলা পরিষদের সহকারি সভাপতি অজয় ভট্টাচার্য জানান গড়চুমুক পর্যটন কেন্দ্রের ডিয়ার পার্ক স্মল জুতে উন্নতি হয়েছে। সুতরাং ডিয়ার পার্কের সম্প্রসারণের প্রয়োজন। 


তিনি বলেন বর্তমানে প্রায় সাড়ে ৮ হেক্টর জায়গা জুড়ে ডিয়ার পার্ক আছে এর সঙ্গে উল্টো দিকে থাকা ৮ একর সরকারি জায়গা নেওয়া হচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, অতিরিক্ত জেলা শাসক সৌমেন পাল, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য অন্তরা সাহা রমেশ পাল সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায় নিজের হাতে গাছ বসানোর পাশাপাশি গাছ বিতরণ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.