শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
দি নিউজ লায়নঃ বুধবার ঈদের সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। হাওড়ার শিবপুরের চড়া বস্তিতে জলের পাইপে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা আরমানের (১৭)। তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই ঘটনার বিষয়ে টিঙ্কু নামের এক প্রতিবেশী জানান, পাইপ ফাটা ছিল। জল পড়ে পাইপ ভেঙে গিয়েছিল। পাইপের উপর পড়েছিল একটা বিদ্যুতের তার। তাতেই এই ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার পর আরমানকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের বাড়ি চড়া বস্তিতে। সেই সময় বৃষ্টি পড়ছিল। বিদ্যুৎবাহী তার ছিল জলের পাইপে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমানের মৃত্যু হয়।

Post a Comment