লিলুয়া থেকে সেগুন কাঠ চুরির অপরাধে গ্রেফতার ১
দি নিউজ লায়নঃ হুগলির সিঙ্গুরে সেগুন কাঠ চুরির মামলায় অভিযুক্তকে ধরা হল হাওড়ার লিলুয়া থেকে। সেগুন কাঠ চুরির অপরাধে গ্রেফতার করা হয় তাঁকে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে লিলুয়ার খালিয়া বাসস্ট্যান্ডের কাছ থেকে তিনি গ্রেপ্তার হন। লিলুয়া থানার সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম তাপস সাউ (৪৩)।
তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২০০ কিউবিক ফুট সেগুন কাঠ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সিঙ্গুর থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে একাধিকবার সেগুন কাঠ চুরি করেছিলেন তিনি। এই মর্মে অভিযোগ জমা পড়েছিল সিঙ্গুর থানায়। তদন্তে উঠে আসে তাপসের নাম। তাঁর খালিয়া বাসস্ট্যান্ডের কাছে একটি আসবাবপত্রের দোকান আছে।
গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার সহায়তায় খালিয়ায় তাপসের বাড়িতে হানা দেয় সিঙ্গুর থানার পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাপসকে। তার কাছ থেকে উদ্ধার হয় ২০০ কিউবিক ফুট সেগুন কাঠ। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯/ ৩৮২ ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গুর থানায়।

Post a Comment