সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণা
দি নিউজ লায়নঃ সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠলো কৃষি দপ্তরের এক কর্মীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকার বাসিন্দা যোগেশ দাস।
তার অভিযোগ কৃষি দপ্তরের কর্মী দিনেশ পরিহর কৃষি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ৫ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাত করেছে।তাকে পূর্ব মেদিনীপুরে সুতাহাটা ব্লকের চাকরি দেওয়ার জন্য ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। কিন্তু তা পরীক্ষা করার পর তিনি জানতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটার টি ভুয়ো।
এরপর বারবার ওই সরকারি কর্মীর কাছে গিয়ে টাকার দাবি করলেও সে কোনো কর্ণপাত করেননি। বাধ্য হয়েই তিনি ইংরেজবাজার থানার দ্বারস্থ হন। তার দাবি বেশ কয়েক ধাপে ৫ লাখ ৪০ হাজার টাকা সে ওই কৃষি দপ্তরের কর্মীকে দিয়েছিলেন। পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লকের তার চাকরি হওয়ার কথা জানিয়েছিলেন ওই কর্মী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment