তামিল তারকা সুরিয়ার সম্পত্তির পরিমান কত জানেন কি - The News Lion

তামিল তারকা সুরিয়ার সম্পত্তির পরিমান কত জানেন কি

 


দি নিউজ লায়ন;  আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) ৪৬ বছরে পা রাখছেন তামিল অভিনেতা, প্রযোজক ও টিভি উপস্থাপক সুরিয়া। সূত্রের খবর, পুরো নাম সরভানন শিবকুমার হলেও সুরিয়া নামেই সুপরিচিত। ১৯৯৭ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন সুরিয়া। এর পর আর পেছনে তাকাতে হয়নি। 


 আগামীকাল সুরিয়ার জন্মদিন উপলক্ষে আসুন জেনে নিই এ তারকার গ্যারেজে কী কী গাড়ি রয়েছে। জেনে নেওয়া যাক তাঁর সম্পত্তির পরিমাণই বা কত।  সূত্রের খবর, সুরিয়ার নেট সম্পত্তিমূল্য ২৫০ কোটি টাকার কাছাকাছি। প্রতি সিনেমায় তিনি ৩৫ থেকে ৪০ কোটি টাকা করে পারিশ্রমিক নেন। তাঁর আয়ের উৎস অভিনয়, টুডি এন্টারটেইনমেন্ট থেকে চলচ্চিত্র প্রযোজনা, টেলিভিশনে উপস্থাপনা ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি।  


 বিলাসবহুল গাড়ি  বিভিন্ন সাক্ষাৎকারে সুরিয়া বলেছেন, লং ড্রাইভে যেতে পছন্দ করেন এ দক্ষিণী তারকা। এ অভিনেতার গ্যারেজে রয়েছে টয়োটা ফরচুনার (৩০-৩৮ লাখ টাকা), জাগুয়ার এক্সএফ (৫৫ লাখ টাকার কাছাকাছি), অডি এ৭ (প্রায় ৮৬ লাখ টাকা), মার্সিডিস-বেনজ এমএল-ক্লাস (দাম বিভিন্ন ভ্যারিয়েন্টের ওপর নির্ভরশীল) এবং অডি কিউ৭ (৬৯-৮১ লাখ টাকা)।  আসন্ন প্রকল্প  সুরিয়ার ঝুলিতে পুরস্কারও কম নয়। আগামীতে তাঁকে একটি নেটফ্লিক্স অ্যান্থলজি ওয়েব সিরিজে দেখা যাবে। এ ছাড়া কয়েকটি সিনেমা রয়েছে তাঁর হাতে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.