বিরল রোগের সফল অস্ত্রপচারে নজির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের - The News Lion

বিরল রোগের সফল অস্ত্রপচারে নজির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের

 


দি নিউজ লায়নঃ  বিরল রোগের সফল অস্ত্রপচারে নজির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের। শনিবার ছয় কেজি ওজনের চার বছরের এক শিশুর খাদ্যনালী জটিল সমস্যার সমাধানে অস্ত্রোপচার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে ওই শিশুটির রেচন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যার জেরে খাওয়া দাওয়া সম্পূর্ণ রূপে বন্ধ ছিল। কিছু মুখে দিলেই তা খাদ্যনালীতে সমস্যা হওয়ায় বমি হয়ে বেড়িয়ে আসতো।


 জন্মের পর থেকেই বহু জায়গায় চিকিৎসা করালেও সমস্যা নির্ধারণ করতে সক্ষম হয়নি চিকিৎসকরা। শিশুটির বাবা শ্রবণ কুমার গিরি জানান বিগত চার মাস আগে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চার মাস চিকিৎসার পর একেবারে বিনামূল্যে অস্ত্র পচার হয় এদিন। শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অমিত রায় জানান  এটি বিরল অসুখ। উলকি রোগ। ১শতাংশ মানুষের মধ্যে এই প্রকোপ লক্ষ্য করা যায়। অস্ত্রপচার করে খাদ্যনালী কেটে পৃথক করে রেচন ক্রিয়ার জন্য নালি করা হয়েছে। নিঃখরচায় এত বড়মাপের অস্ত্রপচার হওয়ায় খুশি শিশুর পরিবার। 


অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রুগী কল্যাণ সমিতির বৈঠকে একধিক সিদ্ধান্ত গৃহীত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় আগামী ৮ই জুলাইয়ের মধ্যে ফায়ার ফাইটিং ব্যবস্থা করা হবে। পাশাপাশি মেডিকেল চত্বরে থাকা কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাংকি সংস্থার এটিএম ও পোস্ট অফিসের জন্য হাসপাতাল সম্পত্তি ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া প্রদান করতে হবে। 


করণা সংক্রমণে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আগেই ভিআরডিএল ল্যাব পর্যবেক্ষণের জন্য একটি পর্যবেক্ষক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন অফ স্টুডেন্ট এফেয়ারস সন্দীপ সেনগুপ্ত। উল্লেখযোগ্যভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বরকে গ্রীন ও ক্লিন প্রক্রিয়ার আওতায় এনে সবুজায়ন ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া মেডিকেল নতুন করে টেন্ডার প্রক্রিয়ায় গিয়ে ক্যান্টিনের কাজের বরাত দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.