নিখিল কি নুসরাতকে ভুলে ফের প্রেমে পড়লেন?
দি নিউজ লায়ন; এবার ভিন্ন প্রেমের ইঙ্গিতে শিরোনাম হচ্ছেন নিখিল জৈন। নিখিল-নুসরাত-যশ, এই ত্রয়ীকে নিয়ে এখনও মেতে আছে নেটমাধ্যম। নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। তাঁর বেবি বাম্পের ছবি এখন অন্তর্জালজুড়ে। কিন্তু কে সম্ভাব্য সন্তানের বাবা, তা নিয়ে তোলপাড় সামাজিক পাতায়। এরই মধ্যে নিখিলের সাম্প্রতিক কিছু ইনস্টাগ্রাম পোস্ট সন্দেহ বাড়াচ্ছে মানুষের মনে। অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে তাঁর ‘বন্ধুত্ব’ নিয়ে নানান গুঞ্জন টালিগঞ্জে। তবে এবার প্রশ্ন উঠেছে, নিখিল কি নুসরাতকে ভুলে ফের প্রেমে পড়লেন?
সম্প্রতি নিখিল জৈন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তুমি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করো, আমি তোমায় সব দিয়ে দেব। এর আগের বার প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পরে আমার মনে হয়েছিল, আর কোনও দিন চেষ্টাই করব না। কিন্তু তার পর তোমার সঙ্গে দেখা হলো, এ রকম আগে কোনও দিন অনুভব করিনি। আমার কাছে এসো, তোমায় সমস্ত ভালোবাসা দেব।’ কার উদ্দেশে নিখিলের এই আদুরে বার্তা? প্রশ্ন নেটজনতার।
Post a Comment