বেআইনিভাবে রেলের টিকিট বিক্রি করার অভিযোগে গ্রেফতার যুবক - The News Lion

বেআইনিভাবে রেলের টিকিট বিক্রি করার অভিযোগে গ্রেফতার যুবক

 


দি নিউজ লায়নঃ  নিজের ব্যাক্তিগত আই ডি ব্যাবহার করে বেআইনিভাবে রেলের টিকিট বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার উলুবেড়িয়ার বানীবন থেকে এক যুবককে গ্রেপ্তার করল রেলওয়ে সুরক্ষা বাহিনী। ধৃতের নাম সেখ আমিরুল ইসলাম। বাড়ি বানীবনে। ধৃত যুবক উলুবেড়িয়া কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


জানা গেছে বেশ কিছুদিন ধরেই বানীবন এলাকায় বেআইনিভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগ আসছিল রেলওয়ে সুরক্ষা বাহিনীর কাছে।সেইমত বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়া রেলওয়ে সুরক্ষা বাহিনীর আধিকারিকরা বানীবনে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে উলুবেড়িয়া রেলওয়ে সুরক্ষা বাহিনীর ওসি বি কে সিং জানান অভিযুক্ত যুবক রেলের টিকিট বিক্রির এজেন্ট হিসেবে কাজ করলেও বেশীরভাগ সময় সেই আই ডি ব্যাবহার না করে নিজের আই ডি ব্যাবহার করে টিকিট বিক্রি করত।বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার আমরা অভিযুক্ত কে গ্রেপ্তার করি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.