মমতার দিল্লী সফর নিয়ে কি বললেন দিলীপ - The News Lion

মমতার দিল্লী সফর নিয়ে কি বললেন দিলীপ

 


দি নিউজ লায়ন;   মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, 'মোদীর কাছে হাতজোড় করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী'।  "সংসদে সেশন চলছে। গত সপ্তাহে বিরোধীরা সংসদেকিছু কাজ করতে দেয়নি বিরোধীরা ।আশা করবো এবারে তারা সহযোগিতা করবে যাতে সংসদীয় কাজ ঠিক মত চলে। বিল পাশ হয়। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা সম্ভব হয়। পশ্চিমবঙ্গে অনেক গুলো সমস্যা চলছে, হিংসা চলছে, ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে ,ভুয়ো অফিসার নিয়ে মানুষ জেরবার।


 তাই এখান থেকে খানিকটা রিল্যাক্স করার জন্য দিল্লী যাচ্ছেন মুখ্যমন্ত্রী।" দিলীপ ঘোষের কথায়, "মোদীজির সঙ্গে দেখা করে উনি বলবেন যে বেতন দিতে পারছি না, মানুষের সেবা করতে পারছি না তাই সহযোগিতা করুন। না হলে তো আমার সরকার চলবে না। 


কংগ্রেসও খুব দুর্দশার মধ্যে বিভিন্ন ঝামেলা নিয়ে আছে। তারাও চাইছে ২৪ এর জন্য সেটিং শুরু করতে।" এছাড়াও পেগাসাস ইস্যু নিয়েও মুখ খোলেন দিলীপ। তিনি বলেন, "পেগাসাস কি খায় না মাথায় দেয় সাধারণ মানুষ জানেনা। কংগ্রেস এর আজকে এত দুর্দশা কেন জানেন সিপিআইএম এর হাত ধরেছিল তাই। এখন তৃণমূলের হাত ধরতে চাইছে। তবে তৃণমূলের এই ঘটনা থেকে  শিক্ষা নেওয়া উচিত।" 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.