ঝাড়্গ্রামে দুইদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা
দি নিউজ লায়ন; করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার ও বুধবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে ঝাড়গ্রাম পৌরসভা এলাকায়। ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় সমস্ত দোকানপাট, যানবাহন,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকবে ।
কেবলমাত্র জরুরী পরিষেবা হিসাবে ব্যাংক , পোস্ট অফিস,ঔষধ দোকান, গ্যাস দোকান, চশমার দোকান কেবলমাত্র খোলা থাকবে। ঝাড়গ্রাম পৌরসভা ১৮ টি ওয়ার্ড এলাকায় মঙ্গলবার ও বুধবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। তাই ঝাড়গ্রাম পৌর এলাকার চারিপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাতে কেউ ঝাড়গ্রাম শহরে প্রবেশ করতে না পারে এবং ঝাড়গ্রাম থেকে অন্য কোথাও না যেতে পারে। সেই সঙ্গে মাইকিং করে ঝাড়গ্রাম শহরবাসীকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Post a Comment