স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন - The News Lion

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন

 


দি নিউজ লায়ন;   শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের তিওর এলাকায় দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে মৃত্যু হল এক স্বর্ণ ব্যবসায়ীর। মৃত ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম প্রদীপ কর্মকার(৪৮)। বাড়ি তিওরেই। বাড়িতে তিন মেয়ে ও স্ত্রী রয়েছে। গতকাল রাতে কলকাতা যাওয়ার পথে রামপুরে মারা যান তিনি। এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ে একটি গুলির খোল ও একটি তাজা কার্তুজ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হিলি থানার বিশাল পুলিশবাহিনী। 


বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। শুধু এখন পর্যন্ত কি কারনে এইগুলি তা জানতে পারেনি পরিবার থেকে পুলিশ প্রশাসন। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখেন পুরো এলাকা। কথা বলেন পরিবারের সাথে। জানা গেছে, গতকাল রাতে দোকান বন্ধ করে স্ত্রীকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার। সেই সময় দুই থেকে তিন দুষ্কৃতি মোটর বাইকে করে এসে গুলি চালায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রদীপবাবু। তাঁর পেটের ডান দিকে একটা গুলি লাগে৷ এদিকে গুলি চালানোর পর দুষ্কৃতিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ দুষ্কৃতিরা প্রদীপবাবুর কাছে থাকা সোনা ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এনিয়ে দুষ্কৃতিদের সঙ্গে ধস্তাধস্তি হয় প্রদীপবাবুর।


 অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা৷ গুলিবিদ্ধ অবস্থায়  ওই স্বর্ণ ব্যবসায়ীকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তার অবস্থার অবনতি হলে কলকাতা রেফার করা হয়৷ কলকাতা নিয়ে যাওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এবিষয়ে পুলিশ সুপার রাহুল দে জানিয়েছে, গতকাল রাতে স্বর্ণব্যবসায়ীটিকে চিকিৎসা জন্য নিয়ে যাওয়ার পথে মারা যান। শরীরে গুলির আঘাত রয়েছে। পুরো ঘটনাটি তদন্তসাপেক্ষ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। স্বর্ণব্যবসায়ীদের নিয়ে রুটিন বৈঠক হয়েছিল। তবে আগে থেকে ঘটনার কথা বলা যায় না। আমরা এই ধরনের কার্যকলাপ রুখতে সিসিটিভি ক্যামেরা লাগাব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.