বিয়ের আসরে হঠাৎই বরকে জুতোপেটা - The News Lion

বিয়ের আসরে হঠাৎই বরকে জুতোপেটা

 


দি নিউজ লায়নঃ  চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা, মালাবদল করছিলেন বর। কিন্তু হঠাৎই বিয়ের আসরে ঢুকে বরকে ইচ্ছেমতো জুতোপেটা করতে থাকলেন এক নারী। মুহূর্তেই সেই জুতোপেটার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হমিরপুরে।  সূত্রে জানা গেছে, বিয়ে শেষে বর-কনে যখন মালাবদল করছিলেন, তখন হঠাৎ এক নারী মঞ্চে উঠে আসেন। 


এরপর ফটোগ্রাফারকে হাত দিয়ে ঠেলে সরিয়ে পা থেকে স্যান্ডেল খুলে ইচ্ছেমতো বরকে মারতে থাকেন।  বিয়ের আসরে উপস্থিত অতিথিদের কেউ কেউ ওই ঘটনার ভিডিও করে রাখে। তাদের কেউ আবার সেই ভিডিও ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.