চুনঘাঁটি গ্রামে পানীয় জলের সমস্যা - The News Lion

চুনঘাঁটি গ্রামে পানীয় জলের সমস্যা

 


দি নিউজ লায়নঃ  ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের প্রত্যন্ত গ্রামীন এলাকা চুনঘাঁটি গ্ৰামে জলের সমস্যা দীর্ঘদিনের। প্রত্যেক পাঁচ বছর সরকার আসে সরকার যায় কিন্তু এই সমস্যার কোনও সুরাহা হয়নি বলে জানান গ্রামের বাসিন্দারা। তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা তাদের দীর্ঘদিন ধরে বয়ে আসা এই জল যন্ত্রণা এর বিরুদ্ধে। তাছাড়াও গ্রামটিতে যে কাঁচা সড়কপথটি রয়েছে তাতে একটু বৃষ্টি হলেই জল জমা এবং কাদার সমস্যাও অব্যাহত। গ্রাম পঞ্চায়েতের কাছে বিষয়টি সম্পর্কে অনেক বার জানানো হলেও পঞ্চায়েতের তরফ থেকে কোনও প্রকার সুবিধা করা হয় নি। প্রতিবছর সরকার গঠিত হয়, এবং একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হলেও কিছুদিন Jযেতে না যেতেই আবারও ফিরে আসে নতুন ফরম্যাটে। এরকম একের পর এক অভিযোগ তুলে ধরলেন চুনঘাঁটিবাসী। 


গ্রামের এক বাসিন্দাকে তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং প্রশাসনের বিরুদ্ধে তাদের কী কী অভিযোগ প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের নিকটবর্তী একটি কুয়ো রয়েছে, যা থেকে প্রায় সতেরোটি পরিবার নিজেদের জলের চাহিদা মেটাতে পারেন। কিন্তু একটি কুয়োকে কেন্দ্র করে কুড়িটি ঘরের জল চাহিদা মেটানো কি সত্যিই সম্ভব? বর্ষাকালে জলে কেঁচো ও পোকা জন্মায়। তবুও বাধ্য হয়ে তাদের ওই জলেই নিজেদের প্রাণের তৃষ্ণা মেটাতে হয়। গ্রীষ্মকালে জল অনেক নীচে নেমে যায়। কোনও সময় জল পাওয়াই যায়না। জলের সন্ধানে তাদের অনেক দূর যেতে হয়। এবং তাদের প্রশ্ন এখানেই, ঝাড়গ্রাম যেখানে আজ রাজ্যের অন্যতম বিখ্যাত টুরিজাম স্পট সেখানে এই সমস্যা সত্যিই কি বাঞ্ছনীয়? এলাকার সাধারণ মানুষের কথা সরকারের ভাবা কি সত্যিই উচিত নয় ? 


চুনঘাটি গ্রামের এই ১৭টি পরিবার কুয়োর জলের উপর নির্ভরশীল। কুয়োর জলে পোকা জন্মানো তাছাড়াও গাছের পাতা পড়ে পচে যাওয়া জলেই তাদের নিজেদের তৃষ্ণা মেটাতে হয়। সেই জল ফুটিয়ে তা ছেঁকে তাদের সেই জল খেতে হয়। জেলার প্রত্যেকটি এলাকা সমস্ত সুযোগ সুবিধা পেলেও 'অন্ধকারাচ্ছন্য' হিসেবে রয়ে গেছে চুনঘাঁটির এই পরিবারগুলি। কবে আলোর প্রবেশ ঘটবে সেখানে? কবে এই জলের চাহিদা মিটবে? কবেই বা মাত্র একটি কুয়োর ওপর নির্ভর করে থাকতে হবে চুনঘাটির বাসিন্দাদের? 

এই সকল প্রশ্নের উত্তরের আসায় রয়েছেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের চুনঘাঁটিবাসীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.