শিলিগুড়ি বেসরকারি ফাইন্যান্স কোম্পানির অফিসে বৈঠক, গ্রেপ্তার ম্যানেজার সহ কর্মী
দি নিউজ লায়নঃ রাজ্যের কোভিড নির্দেশিকা লঙ্ঘন করে শিলিগুড়ি সেবকরোডের ফাইন্যান্স কোম্পানির অফিসে চলছিল বৈঠক। স্বাস্থ্যবিধি পরোয়া না করে সরকারি নির্দেশিকা উলংঘন করায় শিলিগুড়ি সেবক রোডের মথুট ফাইন্যান্স এর অফিস থেকে গ্রেপ্তার ৫২।
জানা গেছে শনিবার দুপুর নাগাদ গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। সেসময় কোনরকম সামাজিক দূরত্ব ও মাস্কের ব্যবহার ছাড়াই ৫০জনের অধিক কর্মীদের নিয়ে চলছিল সংস্থার কার্যকরী দপ্তরে বৈঠক। নির্দেশিকা ভাঙ্গায় কোম্পানীর ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment