তেল ছাড়া যেভাবে তৈরি করবেন লেমন চিকেন
দি নিউ লায়নঃ
উপকরনঃ
৭৫০ গ্রাম গোলমরিচের গুঁড়ো
লেবুর রস
টকদই
আদা,
রসুনের পেস্ট
আস্ত গোলমরিচ
নুন
লেবুর জেস্ট
৫টা কাঁচা লঙ্কা
ধনেপাতা কুচি
প্রণালিঃ
চিকেন ভালো করে ধুয়ে নিয়ে গোলমরিচের গুঁড়া, নুন, লেবুর রস, লেবুর জেস্ট, টকদই, আদা-রসুন বাটা নিয়ে ম্যারিনেট করে রাখুন এক ঘন্টা। এবার ননস্টিক প্যান নিয়ে ওর মধ্যে ১২ টা গোলমরিচ রোস্ট করুন। ওর মধ্যে চিকেনের টুকরো গুলো দিয়ে হাই ফ্লেমে ভেজে নিন ( ননস্টিক কড়া ব্যবহার না করলে এক চামচ তেল কিংবা বাটার দিতে হবে)। এবার ঢাকা রাখুন কিছুক্ষণ। আবার নাড়া চাড়া করুন। ঢাকা দিয়ে রাখলে দেখবেন চিকেন থেকে জল বের হয়ে আসবে।
এবার ভালো করে ভাজা হলে সামান্য জল দিন। তারপর ম্যারিনেশনের মশলাটাও দিয়ে দিন। ওভেনের আঁচ কমিয়ে ঢাকা রাখুন কিছুক্ষণ। এবার ৫টা কাঁচা লঙ্কা চিরে দিন চিকেনের উপর। সেই সাথে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এরপর ওভেন বন্ধ করে চারটা লেবুর স্লাইস দিয়ে দিন। ব্যাস তৈরি লেমন পেপার চিকেন। রান্না একেবারেই শুকনো হবে।

Post a Comment