১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি ব্রাজিলের প্রেসিডেন্টের, হতে পারে অস্ত্রোপচার - The News Lion

১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি ব্রাজিলের প্রেসিডেন্টের, হতে পারে অস্ত্রোপচার

 


দি নিউজ লায়নঃ  ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি ব্রাজিলের প্রেসিডেন্টের, হতে পারে অস্ত্রোপচার। চিকিৎসকদের ধারণা, তার পাকস্থলীতে একটি ব্লক রয়েছে। তা থেকেই এই সমস্যার সৃষ্টি। সূত্রের খবর, গত ৩ জুলাই দাঁতের চিকিৎসা করিয়েছিলেন ৬৬ বছর বয়সী এই নেতা। এরপর থেকেই ভয়ঙ্করভাবে হেঁচকি উঠছে তার। 


 বোলসোনারো বর্তমানে সাও পাওলোর দ্য ভিলা নোভা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে হাসপাতালটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট কিছুদিন হাসপাতালেই থাকবেন। তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বুধবার তাকে প্রথম নিয়ে যাওয়া হয় একটি সেনা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় সাও পাওলোর অন্য একটি হাসপাতালে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.