সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়ের ব্রিজের রেলিং ভেঙে জলে লরি
দি নিউজ লায়নঃ শনিবার রাত ৩টে নাগাদ সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়ের ব্রিজের রেলিং ভেঙে জলে পড়ে যায় লরি। এদিন পুলিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল সেই লরি।
তখনই প্রায় ৩০ ফুট নিচে ঝিলে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকল কর্মী, পুলিশ ও উদ্ধারকারী দল। উচ্চক্ষমতাম্পন্ন ক্রেনের সাহায্যে লরিটিকে উদ্ধার করা হয়য তবে এখনও খোঁজ মেলেনি গাড়ির চালক ও খালাসির।

Post a Comment