কাঁসাই নদীর পাড়ে অত্যাধুনিক পানীয় জল পরিশোধন প্রকল্প এর শিলান্যাস - The News Lion

কাঁসাই নদীর পাড়ে অত্যাধুনিক পানীয় জল পরিশোধন প্রকল্প এর শিলান্যাস

 


দি নিউজ লায়নঃ  শুক্রবার মেদিনীপুরে কাঁসাই নদীর পাড়ে গান্ধীঘাট এলাকায়   অত্যাধুনিক পানীয় জল পরিশোধন প্রকল্প এর  শিলান্যাস  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিদিন ৪ কোটি লিটার পরিশোধন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্প চালু হলে মেদিনীপুর শহরের ৪০ হাজার পরিবারের আড়াই লক্ষ মানুষ উপকৃত হবেন। শহর জুড়ে বসবে সাড়ে তিনশ কিলোমিটার পাইপ লাইন। পাইপ লাইনের  মাধ্যমে প্রতিদিন ২৩ লক্ষ ৫০ হাজার  লিটার জল সরবরাহ করা হবে। 


এদিন এর আনুষ্ঠানিক শিল্যান্যাস করেন  পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কমল । উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীনের বিধায়ক তথা মেদিনীপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান দীনেন রায় , জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি , মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন। এইদিন জেলাশাসক রেশমি কমল বলেন এই প্রকল্পে খরচ হচ্ছে ১৮৫ কোটি টাকা, তবে বহুদিন ধরে এই টাকা এসে পড়েছিল ।


 বিভিন্ন সমস্যার কারণে কাজ শুরু করা হয়নি। অবশেষে সেই সমস্যাগুলির সমাধান করে শুক্রবার থেকে শুরু হচ্ছে সেই প্রকল্পের কাজ, পাশাপাশি অবৈধ বালি খাদান নিয়ে জেলা পরিষদ এর সহ সভাধিপতি তথাবিধায়ক অজিত মাইতি বলেন ইতিমধ্যেই অধিকাংশ অবৈধ বালি খাদান বন্ধ হয়ে গিয়েছে, জেলাশাসক ও পুলিশ সুপার একজোটে অভিযান চালিয়ে সমস্ত অবৈধ বালি খাদান গুলি বন্ধ করা হচ্ছে।যে সমস্ত বালি খাদান রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এখনও বেআইনি ভাবে বালি উত্তোলন করছে তাদের উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.