শালবনি ব্লক হাসপাতালের স্বাস্থ্যপরিসেবা কে সঠিকভাবে চালু রাখার নির্দেশ - The News Lion

শালবনি ব্লক হাসপাতালের স্বাস্থ্যপরিসেবা কে সঠিকভাবে চালু রাখার নির্দেশ

 


দি নিউজ লায়নঃ   শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার  শালবনি ব্লক হাসপাতালে রুগী কল্যাণ সমিতির এক বৈঠক হয় ।ওই বৈঠকে উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, শালবনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক মনোজিৎ বিশ্বাস, শালবনি ব্লকের বিডিও, শালবনি থানার আইসি সহ রুগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা ।ওই বৈঠকে শালবনি ব্লক হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় ।


বৈঠক রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন হাসপাতালে চিকিৎসা পরিসেবা নিয়ে কোন ঢিলেমি করা চলবে না। হাসপাতালে চিকিৎসা পরিষেবা কে সঠিকভাবে চালু রাখতে হবে ।কোন রোগীর প্রতি খারাপ আচরণ করা চলবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তাই স্বাস্থ্যপরিসেবা নিয়ে কোন কিছুই বরদাশ্ত করা হবে না ।


সেই সঙ্গে তিনি হাসপাতালকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন যে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাথে কোন রকম খারাপ আচরণ করা চলবে না। যাতে মানুষ বিনা পয়সায় সুচিকিৎসা পায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি শালবনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক কে শালবনি ব্লক হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন নিয়ে কি কি প্রয়োজন তাও তিনি জানতে চান । তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক কে বলেন যদি কিছু প্রয়োজন হয় আপনারা আমাকে জানান । আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব ।কিন্তু হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো অভিযোগ কিন্তু শোনা হবেনা বলে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.