২৬লক্ষ টাকা লুঠের ঘটনায় ধুরন্ধর ডাকাত দলের দুনজন গ্রেপ্তার - The News Lion

২৬লক্ষ টাকা লুঠের ঘটনায় ধুরন্ধর ডাকাত দলের দুনজন গ্রেপ্তার

 


দি নিউজ লায়নঃ  সেনাবাহিনীর পোশাকে বন্ধুক ঠেকিয়ে চা বাগান কর্মীর ২৬লক্ষ টাকা লুঠ। ঘটনার তিন দিনের মাথায় ধুরন্ধর ডাকাত দলের দুনজকে গ্রেপ্তার করলো পুলিশ। রবিবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম অনিল টুডু, সাধন চন্দ্র দাস। অনিল খড়িবাড়ির বাসিন্দা ও সাধন ফাঁসীদেওয়ার নিবাসী বলেই জানা গিয়েছে। সম্প্রতি ফিল্মি কায়দায় শিলিগুড়ির অদূরে খড়িবাড়ি ব্লকের সোনাচান্দি চা বাগান সংলগ্ন ঘোষপুকুর-খড়িবাড়ি সড়কের ওপর বাগান কর্মীর চার চাকা গাড়ি আটকে হামলে পড়ে দুষ্কৃতীরা। 


গাড়ি আটকে ওই বাগান কর্মীর কপালে বন্দুক ঠেকিয়ে তার কাছে থাকা শ্রমিকদের হপ্তা বেতন বাবদ ২৬লক্ষ টাকা ছিনিয়ে নেয়। বাগান সংলগ্ন এলাকার রাস্তা কিছুটা নির্জন থাকায় কয়েকজন দুষ্কৃতীরা সহজেই বাইক নিয়ে এসে আগ্নেয়াস্ত্র সমেত ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে এলাকা ছেড়ে ফারার হয়ে যায়। কার্যত বাগান কর্মী ও গাড়ি চালককের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে শূন্যে এক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা।


 এরপরই ঘটনার খবর পেয়ে ছুটে আসে খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশকে ওই চা বাগানের ম্যানেজার জানিয়েছেন ১৫দিন অন্তর অন্তর চা শ্রমিকদের হপ্তার টাকা দেওয়া হয়। এদিনও শিলিগুড়ির একটি ব্যাংক থেকে চা শ্রমিকদের হপ্তা মজুরি বাবদ ২৬ লক্ষ টাকা নিয়ে বাগানে ফিরছিল বাগান পরিচালনার দপ্তরিয় দায়িত্বে থাকা ওই কর্মী। সে সময়ই এ ঘটনা ঘটে। তিনি জানান তাদের মধ্যে একজন সেনাবাহিনীর পোশাকে ছিলেন। পুলিশি তৎপরতায় ঘটনার কিনারা করতে ওই এলাকা লাগোয়া সমস্ত রাজ্য ও জাতীয় সড়কের ওপর অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়।


 ভিন রাজ্য বিহার সীমান্তের পাশাপাশি ভারত-নেপাল সীমানার পানিট্যাঙ্কি সীমান্তে নাকা তল্লাশি চলে। ঘোষপুকুর সহ মোট পাঁচটি বিশেষ এলাকায় বসানো হয় পুলিশ নাকা। তদন্তে নেমে তিনদিনের মাথায় রবিবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। শিলিগুড়ি আদালত সূত্রে জানা গিয়েছে মোট আট জনের একটি দুষ্কৃতী দল ঘটনাকে আনজাম দেয়। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি দুষ্কৃতীদের সন্ধানে নামছে পুলিশ। শিলিগুড়ি আদালতের সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া জানান ধৃতদের বিরুদ্ধে ছিনতাই সহ বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে ছিনতাই যাওয়া অর্থ এখনও হাতে আসেনি পুলিশের। তদন্তের স্বার্থে সোমবার আদালত ধৃতদের ১৪দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.