করোনার ভ্যাকসিন সুষ্ঠুভাবে সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তা তদারকি করে দেখলেন মৌসুম নূর
দি নিউজ লায়নঃ করোনার ভ্যাকসিন সুষ্ঠুভাবে সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তা তদারকি করে দেখলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর । মঙ্গলবার সকালে ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি হাইস্কুলে করোনার ভ্যাকসিন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখেন সাংসদ মৌসুম নূর ।
সেখানেই সংসদের সামনে ১৪ থেকে ৪৪ বছর বয়সী একাংশ মানুষদের অনেকে অভিযোগ করে বলেন তারা ভ্যাকসিন পাচ্ছেন না। সেই বিষয়টিও খোঁজ নিয়ে দেখেন সাংসদ মৌসুম নূর। তিনি বলেন ১৮ থেকে ৪৪ বছর বয়সী মানুষদের ভ্যাকসিন পাওয়া নিয়ে কোন কোন জায়গায় অভাব-অভিযোগের কথা শুনতে পেয়েছি। এব্যাপারে স্বাস্থ্য দফতরের কর্তাদের সাথে আলোচনা হয়েছে।
কোতুয়ালি এলাকায় চারদিন ধরে শিবির করে ওই বয়সী মানুষদের যাতে ভ্যাকসিন দেওয়া যায়, সেই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর । সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভ্যাকসিন পাচ্ছেন। এক্ষেত্রে তেমন কোন সমস্যা নেই।

Post a Comment