বজ্রপাত রোধে নারকেল চারা রোপণ প্রমিলা বাহিনীর - The News Lion

বজ্রপাত রোধে নারকেল চারা রোপণ প্রমিলা বাহিনীর

 


দি নিউজ লায়নঃ  রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের লস্করপুর গ্রামে সবুজ বাহিনী এবং বজবজ প্রত্যাশার উদ্যোগে ৪৫ জন গৃহবধূর প্রমিলা বাহিনী প্রায় ৫০০ টি নারকেল গাছের চারা রোপণ করলেন বজ্রপাত রোধে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে।বর্তমানে বজ্রপাতে প্রায় সময় মানুষের মৃত্যু ঘটছে।আর এই বজ্রপাত থেকে রক্ষা পেতে ৪৫ জন মহিলা বেছে নিয়েছে তারা বিনা পারিশ্রমিকে নারকেল গাছের চারা এবং তালের বীজ রোপণ করবে।


কেননা নারকেল ও তাল গাছ পারে বজ্রপাত রোধ করতে।এমনকি নারকেল গাছ হচ্ছে অর্থকারী ফসল।ফলে এই গাছ থেকে আগামী দিনে তাদের আয় দেবে।এছাড়া সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ এবং এই সোদা মাটির নোনা জলে ভালো ফলন হয় নারকেল গাছের।উপযুক্ত পরিবেশ এই মাটিতে নারকেল গাছ চাষের জন্য।আর এই কাজে প্রমিলা বাহিনী কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঝড়খালি সবুজ বাহিনী এবং বজবজের প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন।



এই দিন বিদ্যাধরী নদীর বাঁধে প্রমিলা বাহিনী ৫০০ টি নারকেল গাছের চারা রোপণ করেন এবং ৫ হাজার তাল গাছের বীজ রোপণ করেন।ঝড়খালি সবুজ বাহিনী সম্পাদক প্রশান্ত সরকার এবং বজবজ প্রত্যাশা সম্পাদক পলাশ দাস বলেন নারকেল গাছের চারা এবং তাল গাছের বীজ রোপণ করা হচ্ছে বজ্রপাত,ভূমিক্ষয় রোধে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে।আর এই কাজে এগিয়ে এসে এই দুই নম্বর লস্করপুর গ্রামের ৪৫ জন মহিলা।গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে তচনচ হয়ে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা।জলোচ্ছ্বাসে নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম।আর নিজেদের গ্রাম বাঁচাতে গ্রামের মহিলারা এগিয়ে আসছে এই বৃক্ষ রোপণের কাজে।আর কাজের জন্য মহিলারা কোন পারিশ্রমিক নিচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.