চিকিৎসকের চেষ্টায় বাঁচল সাপে কাটা ব্যক্তি
দি নিউজ লায়নঃ চিকিৎসকের চেষ্টায় বাঁচল সাপে কাটা ব্যক্তি। ওঝা গুণিন ধরে প্রাণ চলে যেতে বসেছিল সাপে কাটা ব্যক্তির। কিন্তু চিকিৎসকের চেষ্টায় সেই প্রাণ ফিরে পেল ওই ব্যক্তি। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন কুলতলির খোলাখালি এলাকার বাসিন্দা বছর চল্লিশের জাকির গাজী।
এই প্রসঙ্গে হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, ওই ব্যক্তিকে কালাচ সাপ কামড় দিয়েছিল। তবে এখন তিনি সম্পূর্ণ বিপদমুক্ত আছেন। ওঝার ভরসায় ওই ব্যক্তিকে ফেলে রাখা হলে জীবন চলে যেত। জানা গিয়েছে, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় খোলাখালির বাসিন্দা জাকির শেখকে। পরিবারের লোকজন তা বুঝতে পারেননি।
মঙ্গলবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু পরিবারের লোকজন হাসপাতালে না গিয়ে স্থানীয় ওঝা গুণিনের দ্বারস্থ হন। এতে কাজ না হওয়ায় দেরীতে বিকালের পর নিয়ে যাওয়া হয় কুলতলির জামতলার গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক দ্রুত ১০টি ই ভি এস দিয়ে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়।

Post a Comment