ভ্যাকসিনের বিশেষ শিবিরে খুশী চাহিদা সম্পন্ন শিশুদের মায়েরা - The News Lion

ভ্যাকসিনের বিশেষ শিবিরে খুশী চাহিদা সম্পন্ন শিশুদের মায়েরা

 


দি নিউজ লায়নঃ  করোনা সংক্রমণ ঢুকতে সুরক্ষা বিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও নিজেদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাড়িতে একা রেখে কিভাবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে সেই চিন্তায় রাতের ঘুম উড়ে ছিল জয়পুরের আনিশা বিবি, আরজিনা বিবি, মমতা বোধকদের। অবশেষে আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যেগে রাজ্য সরকারের দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টারের তত্ত্বাবধানে সোমবার জয়পুরের অমরাগোড়ীতে বিশেষ শিবিরের মাধ্যমে ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হল।


অপ্রত্যুল ভ্যাকসিনের কারণে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। কোথাও ভ্যাকসিন দেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইন আবার কোথাও লাইন দিয়েও ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে সাধারণ মানুষ। আর এই সব থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের ভ্যাকসিন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছিল। স্বাস্থ্য কেন্দ্রে লাইন দিয়ে কিভাবে ভ্যাকসিন পাওয়া যাবে সেই চিন্তা গ্রাস করেছিল তাদের। 


এইসব মানুষদের চিন্তা দূর করতে রাজ্য সরকার দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চালু করে। সেইমতো মাস দুয়েক আগে জয়পুরের ঝিকিরায় বিশেষ শিবিরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হয়। আর সোমবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের ভ্যাকসিন দেওয়া হল। এদিন ভ্যাকসিন নেওয়া অধিকাংশ মায়ের বক্তব্য ছোট ছোট ছেলেমেয়েরা শারীরিকভাবে সক্ষম না হওয়ায় তাদের সারাদিন দেখভাল করতে হয়। সেক্ষেত্রে স্বাস্থ্যকেন্র ভ্যাকসিন নিতে যাওয়াটা প্রায় অসম্ভব ছিল। যদিও বিধায়ক সুকান্ত পাল যেভাবে এই শিবিরের আয়োজন করেছেন তাতে আমরা খুশি।


এই বিষয়ে বিধায়ক সুকান্ত পাল জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


অন্যদিকে শিবির প্রসঙ্গে আশা ভবন সেন্টারের কর্ণধার জন মেরী বারুই জানান এইসব শিশুদের দেখাশোনা তাদের মায়েরা করে। আর সেই কারণে স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নেওয়াটা অনেকের পক্ষে অসম্ভব। এই ধরনের শিবির এই সব মায়েদের অনেক উপকার করল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.